IMT Info


নিশ্চিত ভবিষ্যৎ ও চাকুরীর নিশ্চয়তায় সেরা পেশা বেছে নিননিশ্চিত ভবিষ্যৎ ও চাকুরীর নিশ্চয়তায় সেরা পেশা বেছে নিন


মেডিকেল এ্যাসিস্টেন্ট (সহকারী চিকিৎসক)মেডিকেল এ্যাসিস্টেন্ট (সহকারী চিকিৎসক)
ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি
কোর্সে ভর্তি চলছেকোর্সে ভর্তি চলছে
মেডিকেল শিক্ষার একটি বিশ্বস্ত, অনন্য ও প্রাচীনতম প্রতিষ্ঠান
উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ সনদ পত্র প্রদান করবে।

 

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বি.এম.ডি.সি) চিকিৎসা প্রদান করার সনদ দিবেন।

পাসকৃত ছাত্র-ছাত্রীরা সরকারী থানা, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্ল্লেঙ্ ও হাসপাতালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে সরকারী চাকুরীতে নিয়োগের সুযোগ পাবেন।

মেডিকেল টেকনোলজি পাসকৃত ছাত্র/ছাত্রীরা সরকারি/বেসরকারি হাসপাতাল/ক্লিনিক/স্বাস্থ্য কমপ্লেঙ্ এবং ডায়াগনস্টিক সেন্টারে চাকুরীতে নিয়োগের সুযোগ পাবেন। কোর্সটি এইচ.এস.সি (বিজ্ঞান) সমমান হওয়ায় ডিপ্লোমা পাশের পর দেশে-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএসসি/এমএসসি কোর্স করার সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যসহ উন্নত বিশ্বে উচ্চতর প্রশিক্ষণ ও চাকুরীর সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যসহ উন্নত বিশ্বে মেডিকেল টেকনোলজিস্ট এবং মেডিকেল এ্যাসিস্টেন্টদের বিপুল চাহিদা রয়েছে। এসব দেশে একজন টেকনোলজিস্ট ও মেডিকেল এ্যাসিস্টেন্ট এর মাসিক বেতন প্রায় ৩০০০ ইউএস ডলার। প্রফেশনাল হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট/ মেডিকেল এ্যাসিস্টেন্টরা আমেরিকা, ইউরোপ, অষ্ট্রেলিয়া ও কানাডায় ইমিগ্রান্ট ভিসা পেতে পারেন।

এসপিকেএস ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি (এসপিকেএস আইএমটি)

গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকাররে স্বাস্থ্য ও পরবিার কল্যাণ মন্ত্রণালয় র্কতৃক অনুমোদতি এবং রাষ্ট্রীয় চকিৎিসা অনুষদ/র্ফামসেী কাউন্সলি র্র্কতৃক অধভিূক্ত ও নবিন্ধতি (স্মারক নং-স্বাপকম /চশিজি /বসেমকে ও ডকেহা-১/২০০৮/৯৭২) এবং (স্মারক নং-স্বাপকম /চশিজি-২ /বসেমকে ও ডকেহা-১/২০০৮ অংশ-২/৪৩৬)

"সেবাই ধর্ম এবং রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধই উত্তম" এই শ্লোগানদ্বয়কে সামনে রেখে সেবামূলক ও জনহিতকর প্রতিষ্ঠান SPKS এর পথ চলা শুরু। বাংলাদেশে বেসরকারী পর্যায়ে যে কয়টি ইনস্টিটিউট Health Training কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে SPKS মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (SPKS ম্যাট্‌স)/SPKS আইএমটি অন্যতম। বাংলাদেশে বর্তমানে সরকারী পর্যায়ে ২২ টি মেডিকেল কলেজ এবং বেসরকারী পর্যায়ে ৪৭ টি মেডিকেল কলেজ আছে। সরকারী ও বেসরকারী পর্যায়ে অনেক হাসপাতাল, থানা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্ল্লেঙ্, স্যাটেলাইট ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে উঠেছে। এ ছাড়া সারা দেশে এনজিও পরিচালিত কয়েক হাজার স্বাস্থ্য ক্লিনিক রয়েছে। এসব হাসপাতাল /ক্লিনিকে হাজার হাজার মেডিকেল এ্যাসিস্টেন্ট প্রয়োজন। চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগেও দেশটির প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ও চিকিৎসা সেবার করুণ চিত্র সমগ্র দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। তৃণমূল পর্যায়ে এক শ্রেণীর কুয়াক ডাক্তার ও ঔষধ বিক্রেতারা বাংলাদেশের অধিকাংশ মানুষের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। যাদের ন্যূনতম কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। তৃণমূল পর্যায়ে অবহেলিত নিরক্ষর মানুষ ঝাঁড়-ফুঁক, পানি পড়া, তাবিজ, কবজ এবং একশ্রেণীর অঘা-মঘা চিকিৎসকের উপর নির্ভরশীল। যদিও ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এম.বি.বি.এস ডাক্তার নিয়োগ প্রদান করা হলেও বাস্তবে তারা গ্রামাঞ্চলে না থেকে শহরে থাকছেন। ফলে দেশের বিশাল জনগোষ্ঠি আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ৪৪৬৬টি ইউনিয়নের প্রতিটিতে ২জন পুরুষ এবং ১জন মহিলা মেডিকেল এ্যাসিস্টেন্ট (সহকারী ডাক্তার) সারা দেশে সর্বমোট (৪৪৬৬x৩)=১৩৩৯৮ জন সহকারী ডাক্তার নিয়োগদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে এ মুহুর্তে ৭২২৬ টি পদের মধ্যে ২০০০ এরও অধিক পদ বর্তমানে খালি রয়েছে। ডিপ্লোমা-ইন-মেডিকেল এ্যাসিস্টেন্ট কোর্স পরিচালনা করার জন্য সরকারী পর্যায়ে ৭টি মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাট্‌স) রয়েছে। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। দেশের হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রে বিপুল সংখ্যক মেডিকেল এ্যাসিস্টেন্ট এর চাহিদা পুরণ করা সম্ভব হচ্ছে না; বিধায় সরকার বেসরকারী পর্যায়ে সমগ্র দেশে বেশ কিছু সংখ্যক মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাট্‌স) অনুমোদন দিয়েছে; তন্মধ্যে SPKS ম্যাট্‌স অন্যতম। উপরিউক্ত বিষয়ের আলোকে এবং দেশের বিদ্যমান চাহিদার কথা বিবেচনায় রেখে এবং তৃণমূল পর্যায়ে অবহেলিত মানুষের দোঁরগোড়ায় স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষে SPKS মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (SPKS ম্যাট্‌স) স্থাপন করা হয়েছে। SPKS ম্যাট্‌স শিক্ষিত জনগোষ্ঠীকে মেডিকেল এ্যাসিস্টেন্ট তৈরীর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ও সুস্থ জাতি গঠনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। প্রশিক্ষিত মেডিকেল এ্যাসিস্টেন্টগণ দেশে-বিদেশে সু-প্রতিষ্ঠিত হয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদ রাখি। এছাড়াও দেশে ও বিদেশে মেডিকেল টেকনোলজিস্টদের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে SPKS ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি (SPKS আইএমটি) স্থাপন করা হয়য়েছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য আন্তর্জাতিক মানের মানসম্মত টেকনোলজিস্ট তৈরী করা। যাতে করে তারা দেশের বিপুলসংখ্যক টেকনোলজিস্টদের শূন্য পদ পূরণ করে দেশে উন্নত স্বাস্থ্য সার্ভিস ডেলিভারী প্রদানে গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হয়। দেশের বেকারত্ব মোচন এবং এ ধরণের দক্ষ টেকনোলজিস্টগণ বিদেশে চাকুরী করে দেশের জন্য বৈদেশিক মূদ্রা অর্জন করতে সক্ষম হবে- এটাও প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

House # 06-07, Main Road, Section-07, Mirpur-11 Bus Stand, Mirpur, Dhaka-1216
Tel: +88-029016988, +88-028054838, Cell: 01718-511652, 01758724725, 01743487788
E-mail: info@spksbd.org
Wednesday the 19th.
SPKS 2012

©

All right reserved by:spks/ Designed by:UnisoftOne