SMI Info

এস.এস.সি পাসের পর নিশ্চিত ভবিষ্যতের জন্য সম্মানজনক ও সেরা পেশা বেছে নিন
মেডিকেল শিক্ষার একটি বিশ্বস্ত, অনন্য ও প্রাচীনতম প্রতিষ্ঠান বর্তমানে দেশে সরকারী ও বেসরকারী পর্যায়ে প্রায় ১৫,০০০ মেডিকেল টেকনোলজিস্টদের পদ খালি রয়েছে। দেশের বিভিন্ন সরকারী/বেসরকারী হাসপাতাল, এনজিও ক্লিনিক, স্বাস্থ্যকমপ্লেঙ্, ডায়াগনষ্টিক সেন্টার, ফিজিওথেরাপী ও ডেন্টাল ক্লিনিকে টেকনোলজিস্ট, নার্স ও প্যারামেডিক পদে নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ। এছাড়া মধ্যপ্রাচ্যসহ উন্নত বিশ্বে উচ্চতর প্রশিক্ষণ ও চাকুরীর সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যসহ উন্নত বিশ্বে মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও প্যারামেডিকদের বিপুল চাহিদা রয়েছে। এসব দেশে একজন টেকনোলজিস্ট ও নার্স/প্যারামেডিক এর মাসিক বেতন প্রায় ৩০০০ ইউএস ডলার। প্রফেশনাল হিসেবে মেডিকেল টেকনোলজিস্টরা আমেরিকা, ইউরোপ, অষ্ট্রেলিয়া ও কানাডায় ইমিগ্রান্ট ভিসা পেতে পারেন। কোর্সটি এইচ.এস.সি (বিজ্ঞান) সমমান হওয়ায় ডিপ্লোমা পাশের পর দেশে-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর কোর্স করার সুযোগ রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইঞঊই কর্তৃক প্রণীত নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী সেমিষ্টার পদ্ধতিতে শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হবে। উক্ত সিলেবাস অনুযায়ী বোর্ড নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক শ্রম বাজারে শুধুমাত্র বোর্ড/ ইউনিভার্সিটি কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট গ্রহণযোগ্য।
বোর্ড কর্তৃক আন্তর্জাতিক মানের সনদপত্র ও ক্রেডিট ট্রান্সফারের সুযোগ।
আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা মোতাবেক দক্ষতা এবং যুগোপযোগী শিক্ষায় সুশিক্ষিত হয়ে নিজেকে একজন উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি দেশের আর্থসামাজিক ও স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন।
এসপিকেএস মেডিকেল ইনস্টিটিউট (এসএমআই)
SPKS MEDICAL INSTITUTE(SMI)
(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের
Bangladesh Technical Education Board এবং স্বাস্থ্য সেবা ও প্রযুক্তি অনুষদ কর্তৃক অনুমোদিত)। কলেজ কোড-৫০২৬১
উপক্রমণিকাঃ-
বাংলাদেশে বেসরকারী পর্যায়ে যে কয়টি ইনস্টিটিউট ঐবধষঃয ঞৎধরহরহম কার্যক্রম পরিচালনা করছে তাদের মধ্যে SPKS MEDICAL INSTITUTE (SMI) অন্যতম। অত্র ইনস্টিটিউট বাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবামূলক সংস্থা "স্বাস্থ্য পরিচর্যা ও কল্যাণ সংস্থা (SPKS)" এর একটি স্বাস্থ্য শিক্ষামূলক প্রতিষ্ঠান। ১৯৯৮ সালে ভিন্ন ধারার এই প্রতিষ্ঠানটির জন্ম। ইতোমধ্যে অত্র ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রী দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যকমপ্লেঙ্, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসিউটিক্যাল, ঘএঙ পরিচালিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক ও স্বাস্থ্য সেবা প্রকল্পে অত্যন্ত সুনামের সাথে চাকুরী করছে। বাংলাদেশে ক্রমবর্ধমান সরকারী-বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্, ল্যাবরেটরী, ডায়াগনস্টিক সেন্টারে যে হারে প্যারামেডিক, টেকনোলজিস্ট ও নার্স এর পদ খালী হচ্ছে সে তুলনায় বাংলাদেশে দক্ষ টেকনোলজিস্ট, নার্স ও প্যারামেডিক বের হচ্ছে না। বর্তমানে বিদেশেও প্রচুর দক্ষ টেকনোলজিস্ট, প্যারামেডিক ও নার্সদের চাহিদা রয়েছে। পাশাপাশি বিদেশে উচ্চতর প্রশিক্ষণ ও ইমিগ্রান্ট হবার অপূর্ব সুযোগ রয়েছে। বাংলাদেশে হেলথ টেকনোলজিস্ট ইনস্টিটিউটের সংখ্যা খুব কম। বাংলাদেশের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যেসব টেকনোলজিস্টরা কাজ করে তাদের অধিকাংশের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সনদ নাই এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর কোন মৌলিক জ্ঞান না থাকায় অনেক ক্ষেত্রে তারা ভুলভাবে শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী কাজ করছে। ফলে রোগ নির্ণয় অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হচ্ছে। এরই ফলশ্রুতিতে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা সেবা থেকে দেশের সিংহভাগ মানুষ প্রতিনিয়ত প্রতারিত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। বর্তমানে এদেশে প্রায় ৩ কোটি শিক্ষিত বেকার অত্যন্ত হতাশা ও প্রতিকূলতার মধ্যদিয়ে দিন যাপন করছে। কর্মসংস্থান ও চাকুরীর সুযোগ সৃষ্টির জন্য কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুঁথিগত শিক্ষার উপর নির্ভরশীল না হয়ে বাংলাদেশের শিক্ষিত বেকার সমাজকে যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় তাহলে বাংলাদেশে বেকারত্ব দূরীকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক উন্নয়ন সাধন করা সম্ভব। নতুবা জাতি হিসেবে আমরা পশ্চাতে রয়ে যাব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এবং বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের ইঞঊই কর্তৃক অ্যাফিলিয়েশন প্রাপ্ত ঝচকঝ গঊউওঈঅখ ওঘঝঞওঞটঞঊ (ঝগও) দেশের স্বাস্থ্য উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। ঝচকঝ গঊউওঈঅখ ওঘঝঞওঞটঞঊ (ঝগও) এর রয়েছে দক্ষ প্রশিক্ষক মন্ডলী, লাইব্রেরী, পর্যাপ্ত ল্যাবরেটরি, দক্ষ অফিস ব্যবস্থাপনা। ঝচকঝ বিগত ১৩ বছর যাবৎ ঐবধষঃয ঞৎধরহরহম প্রোগ্রাম নিয়ে কাজ করছে। এছাড়া বিভিন্ন সরকারী ও বে-সরকারী হাসপাতাল, আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার প্রজেক্টের বিভিন্ন ক্লিনিকের সাথে প্রতিষ্ঠানের বিশাল নেটওয়ার্ক রয়েছে। যার ফলে আমরা দক্ষ টেকনোলজিস্ট, নার্স ও প্যারামেডিক তৈরী করার মাধ্যমে তাদেরকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব বলে আশাবাদ রাখি এবং প্রশিক্ষিত টেকনোলজিস্ট, নার্স ও প্যারামেডিকরা দেশে/বিদেশে প্রতিষ্ঠিত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

